পেনিকেল ব্লাইট এবং এর প্রাদুর্ভাবের আশংকা
পেনিকেল ব্লাইট ব্যকটেরিয়া জনিত দানা পঁচা রোগ বা দানা ঝলসানো নামেও পরিচিত। Burkholderia glumae নামক এক ধরণের ব্যকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে। ব্যাকটেরিয়াটি হলুদ পিগমেন্টেড বিষাক্ত টক্সোফ্লাভিন উপাদান নিঃসৃত করে ফলে এই রোগ ছড়ায় এছাড়া আদ্রর্তা ৮০ শতাংশের উপরে, খুব ঘন আকারে চারা রোপন ও অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার এ রোগের প্রার্দুভাব বাড়ায়। […]

