
কৃষি খাতে পোকামাকড়ের আক্রমণ হল ফসলের উৎপাদন ও গুণমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পোকামাকড় দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে ফসলকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশকগুলোর মধ্যে লুফেনিউরন (Lufenuron) একটি অত্যন্ত কার্যকর। এটি ইনসেক্ট গ্রোথ রেগুলেটর (IGR) হিসেবে কাজ করে। এটি কীটপতঙ্গের বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়াকে বাধা দেওয়ার মাধ্যমে কাজ করে। এই আলোচনায় আমরা লুফেনিউরনের কৃষিতে ব্যবহার, এর মোড অব অ্যাকশন, সুবিধা এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব।
লুফেনিউরন কী?
লুফেনিউরন হল একটি কেমিক্যাল কীটনাশক যা বেনজয়েল ইউরিয়া শ্রেণির অন্তর্গত। এটি মূলত কীটপতঙ্গের চিটিন সংশ্লেষণকে বাধা দেয়। যা তাদের শরীরের কোষপর্দা গঠনে অপরিহার্য। এটি পোকামাকড়ের ডিম ও লার্ভার বৃদ্ধিতে বাধা দেয়। প্রাপ্তবয়স্ক পোকামাকড়ের প্রজনন ক্ষমতা নষ্ট করে।
মোড অব অ্যাকশন (Mode of Action):
লুফেনিউরনের মোড অব অ্যাকশন হল কীটপতঙ্গের চিটিন সংশ্লেষণকে বাধা দেওয়া । চিটিন হল একটি পলিমার যা কীটপতঙ্গের শরীরের কোষপর্দা গঠনে অপরিহার্য। লুফেনিউরন এই প্রক্রিয়াকে বাধা দিয়ে নিম্নলিখিতভাবে কাজ করে:
-
খাদ্য চেইনের মাধ্যমে প্রবেশ:
যখন কীটপতঙ্গ লুফেনিউরন-যুক্ত খাদ্য গ্রহণ করে। তখন এটি তাদের দেহে প্রবেশ করে এবং চিটিন সংশ্লেষণের জন্য দায়ী এনজাইমকে নিষ্ক্রিয় করে।
-
চিটিন সংশ্লেষণের ব্যাঘাত:
চিটিন সংশ্লেষণ ব্যাঘাতের ফলে কীটপতঙ্গের শরীরের কোষপর্দা ভঙ্গুর হয়ে যায়। ফলে, তারা মৃত্যুবরণ করে।
-
ডিম ও লার্ভার বৃদ্ধিতে বাধা:
লুফেনিউরন কীটপতঙ্গের ডিম ও লার্ভার বৃদ্ধিতে বাধা দেয়। যা তাদের প্রজনন ক্ষমতা নষ্ট করে। ফলে, পরবর্তী প্রজন্মের কীটপতঙ্গের সংখ্যা হ্রাস পায়।
-
দীর্ঘমেয়াদী প্রভাব:
লুফেনিউরন দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। কারণ এটি কীটপতঙ্গের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কাজ করে।
সুবিধা:
- নিরাপদ ব্যবহার:
লুফেনিউরন মানুষ ও পরিবেশের জন্য অপেক্ষাকৃত নিরাপদ। - দীর্ঘমেয়াদী কার্যকারিতা:
এটি দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। কীটপতঙ্গের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কাজ করে। - প্রজনন বন্ধ করা:
এটি কীটপতঙ্গের ডিম ও লার্ভার বৃদ্ধিতে বাধা দেয়। যা পরবর্তী প্রজন্মের কীটপতঙ্গের সংখ্যা হ্রাস করে। - বিভিন্ন কীটপতঙ্গের বিরুদ্ধে কার্যকর:
এটি বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর, যেমন শোষক পোকা, লিফ মাইনার, ক্যাটারপিলার (চিবিয়ে খাওয়া বা কর্তনকারী পোকা) ইত্যাদি।
সীমাবদ্ধতা:
- স্পর্শ ক্রিয়ায় কাজ করে না:
লুফেনিউরন স্পর্শ ক্রিয়ায় কাজ করে না। এটি কীটপতঙ্গের খাদ্য চেইনের মাধ্যমে কাজ করে। - সিস্টেমিক গুণ সীমিত:
এটি সিস্টেমিক গুণ সম্পন্ন নয়। অর্থাৎ এটি প্রাণীদেহে শোষিত হয়ে রক্তস্রোতের মাধ্যমে ছড়িয়ে পড়ে না। - অন্যান্য কীটনাশকের সাথে সমন্বয় প্রয়োজন:
কিছু ক্ষেত্রে এটি একা ব্যবহার করলে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। তখন অন্যান্য কীটনাশকের সাথে সমন্বয় করা প্রয়োজন।



তরমুজের চারা গাছে ব্যবহার করা যাবে কি না চারার বয়স ২০ দিন
এই সহায়িকার সাহায্য নিয়ে কৃষি কাজ করলে কৃষক লাভবান হতে পারবে।
nice info
Thanks
Good Apps