সাদামাছি দমন: কার্যকর কীটনাশক ও ব্যবহারের সঠিক পদ্ধতি

সাদামাছি  সবজি ও ফল ফসলের প্রধান শত্রু। এরা মাছির মতো দেখতে হলেও  প্রকৃত মাছি (Diptera শ্রেণী) নয়, বরং এরা Hemiptera বর্গের এবং Aleyrodidae পরিবার ভুক্ত পোকা।  এই পরিবারে এফিড, মিলিবাগ, স্কেল পোকারাও রয়েছে। সাদা মাছি শুধু উদ্ভিদের রস শুষে নষ্ট শুধু তাই নয়, বিভিন্ন ভাইরাসজনিত রোগ ছড়ায়, যা ফসল ও শোভা বর্ধনকারী গাছপালার জন্য মারাত্মক হুমকি স্বরুপ।

সাদামাছি
সাদামাছি

সাদা মাছি তাদের সূচালো মুখপাঙ্গ দিয়ে পাতার ফ্লোয়েম টিস্যু থেকে রস চুষে খায়। ফলে পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়। এরা বছরে ১৩ টি প্রজন্ম সম্পন্ন করতে পারে।

জীবনচক্র

  • ডিম থেকে নিম্ফ: ৫–৭ দিনে ডিম ফুটে নিম্ফ বের হয়। প্রথম স্তরের নিম্ফ কিছুটা হাঁটাহাঁটি করে, পরে পাতার সাথে চেপে বসে খাদ্য গ্রহণ করে।
  • প্রজন্ম সম্পন্ন হওয়া: উপযুক্ত পরিবেশে ৩–৪ সপ্তাহে একটি প্রজন্ম সম্পন্ন হয়।
  • ডিম পাড়া: প্রতি মাদা মাছি ৪০০টি ডিম দুই মাসে পাড়তে পারে।

ক্ষতির ধরন

  • রস শোষণ: মুখোপাঙ্গ দিয়ে ফ্লোয়েম টিস্যু হতে রস চুষে উদ্ভিদকে দুর্বল করে।
  • ভাইরাস সংক্রমণ:  ছড়িয়ে ফসল নষ্ট করে।
  • মোম ও মলাশয়: পাতায় মোমের আস্তরণ তৈরি করে শালোকসংশ্লেষণ বন্ধ করে দেয়।
  • এরা চিনি সমৃদ্ধ একটি তরল মল ত্যাগ করে যা “হানিডিউ” নামে পরিচিত। এই হানিডিউর কারণে পাতা শুঁটি মোল্ড দ্বারা আক্রান্ত হয়। ফলে পাতা কালো হয়ে যায়। হানিডিউ পিঁপড়া কেও আকৃষ্ট করে ফলে আক্রান্ত গাছে অনেক পিঁপড়া দেখা যায়।
  • সাদা মাছি ফসলে নানা রকম ভাইরাস রোগ ছড়ায় এদের কারণে মরিচ, টমেটো, বেগুন, শসা, পটল, তরমুজ, মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসলে ভাইরাসের আক্রমন দেখা যায়। বাংলাদেশে ফসলের অতি পরিচিত একটি রোগ পাতা কোঁকড়ানো রোগ যা ভাইরাসের কারনে হয়। এ ভাইরাস মূলত সাদা মাছির কারণেই ছড়িয়ে থাকে।

দমন ব্যবস্থাপনা

সাদামাছি দমনে কয়েক ধরণের কীটনাশক বেশি কার্যকরী, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১. নিয়োনিকোটিনয়েড গ্রুপ (Neonicotinoids)

এই গ্রুপের কীটনাশক সাদা মাছির স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং কার্যকরভাবে দমন করে।

  • উদাহরণ: ইমিডাক্লোপ্রিড (Imidacloprid), থায়ামেথোক্সাম (Thiamethoxam), অ্যাসিটামিপ্রিড (Acetamiprid)

২. ইনসেক্ট গ্রোথ রেগুলেটর (IGR)

এই কীটনাশক সাদা মাছির জীবনচক্রে ব্যাঘাত ঘটিয়ে ডিম ও নিম্ফ ধ্বংস করে।

  • উদাহরণ: বুপ্রোফেজিন (Buprofezin), পাইরিপ্রক্সিফেন (Pyriproxyfen)

৩. স্পাইনোসাইড গ্রুপ (Spinosyns)

এই কীটনাশক সাদা মাছির নার্ভ সিস্টেমে কাজ করে।

  • উদাহরণ: স্পিনোসাড (Spinosad)

৪. অরগানোফসফেট গ্রুপ (Organophosphates)

এটি সাদা মাছির স্নায়ুতন্ত্রের কার্যক্রম বন্ধ করে দেয়।

  • উদাহরণ: ডায়মেথোয়েট (Dimethoate)

৫. পাইরিথ্রয়েড গ্রুপ (Pyrethroids)

এটি দ্রুত কাজ করে এবং প্রাথমিকভাবে সাদা মাছির সংখ্যা কমাতে সহায়তা করে।

  • উদাহরণ:  সাইপারমেথ্রিন (Cypermethrin)

৬. বায়োলজিক্যাল কীটনাশক

এগুলি পরিবেশবান্ধব এবং সাদা মাছির প্রাকৃতিক শত্রু হিসেবে কাজ করে।

  • উদাহরণ:
    • Beauveria bassiana (একটি ছত্রাকজাতীয় কীটনাশক)
    • Verticillium lecanii (একটি জৈব কীটনাশক)

কিছু কার্যকর পরামর্শ:

  1. ঘুরিয়ে-ফিরিয়ে (Rotation) কীটনাশক ব্যবহার করুন যাতে প্রতিরোধ ক্ষমতা গড়ে না ওঠে।
  2. প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে ব্যবস্থা নিন, যাতে ব্যাপক ক্ষতি না হয়।
  3. পরিবেশবান্ধব পদ্ধতি যেমন হলুদ আঠালো ফাঁদ (Yellow Sticky Trap) ব্যবহার করতে পারেন।

 

বালাইনাশক সহায়িকা অ্যাপ ব্যবহার করুন সঠিক বালাইনাশক যাচাই করুন

4 thoughts on “সাদামাছি দমন: কার্যকর কীটনাশক ও ব্যবহারের সঠিক পদ্ধতি”

  1. আব্দুল মজিদ সরকার

    আলহামদুলিল্লাহ,
    খুবই কার্যকরী পোস্ট। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  2. সোহাগ

    কাকরোল গাছের অ্যানথ্রাকস রোগের প্রতিকার জানতে চাই

  3. রাবেউল ইসলাম

    ধন্যবাদ অনেক সুন্দর ভাবে উপস্হাপনের জন্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top