ফসলের ভিটামিন ও পিজিআর কি একই?

ফসলের ভিটামিন
ফসলের ভিটামিন

ফসলের ভিটামিন বলতে কিছু নেই। ভিটামিন সরাসরি ফসলের প্রয়োজন হয় না, তবে উদ্ভিদ নিজেরাই নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিটামিন সংশ্লেষণ করতে পারে, যা তাদের বিপাকীয় প্রক্রিয়া, বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। যেমনঃ

১. ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড): উদ্ভিদের কোষ প্রাচীর গঠন, অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ এবং এনজাইমের কাজে সহায়তা করে।
২. বি কমপ্লেক্স ভিটামিন (যেমন বি১, বি২, বি৬): এগুলি কোষ বিভাজন, শর্করা ও অ্যামিনো অ্যাসিড বিপাকে ভূমিকা রাখে।

যেহেতু এসকল উপাদান ফসলে বাইরে থেকে স্প্রে করা হয় না, তাহলে ফসলের ভিটামিন কি.? আসুন বিস্তারিত আলোচনা করা যাক

ফসলের জীবনধারণ তাদের বেঁচে থাকতে এবং সুষমভাবে বেড়ে ওঠতে প্রয়োজন হলো পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান ও ভিটামিন এক জিনিস নয়। ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান হলো অ্যামিনো অ্যাসিড, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, ক্লোরিন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিংক, কোবাল্ট, মোলিবডেনাম, সিলিকন ইত্যাদি। উদ্ভিদের প্রয়োজনীয়তা অনুযায়ী এই সকল পুষ্টি উপাদানকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে।

অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানঃ

কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম  ও  সালফার, আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন

এগুলো আবার দুই ভাগে বিভক্তঃ মুখ্য উপাদান ও গৌন উপাদান

মুখ্য পুষ্টি উপাদানঃ

কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম  ও  সালফার। এগুলো ফসল বা উদ্ভিদের বেশি পরিমানে দরকার হয়।

পুষ্টি উপাদান রসায়নিক প্রতীক মূল কাজ
নাইট্রোজেন N শাকসবজির সবুজ বৃদ্ধি, প্রোটিন ও ক্লোরোফিল গঠনে সহায়ক
ফসফরাস P মূল গঠনে সাহায্য করে, ফুল ও ফল বৃদ্ধিতে কার্যকর
পটাশিয়াম K রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষের পানি নিয়ন্ত্রণ করে
ক্যালসিয়াম Ca কোষ প্রাচীর মজবুত করে, শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে
ম্যাগনেসিয়াম Mg ক্লোরোফিল গঠনে সহায়ক, ফটোসিন্থেসিস নিয়ন্ত্রণ করে
সালফার S অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন গঠনে সহায়ক

গৌন পুষ্টি উপাদানঃ

আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন। এগুলো ফসল বা উদ্ভিদের অল্প পরিমানে দরকার হয়।

উল্লেখিত পুষ্টি উপাদান গুলো উদ্ভিদের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য আবশ্যক, এবং কোনো একটি উপাদানের অভাব হলে উদ্ভিদের অস্বাভাবিকতা বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

পুষ্টি উপাদান রসায়নিক প্রতীক মূল কাজ
লোহা Fe ক্লোরোফিল গঠনে সাহায্য করে, এনজাইম কার্যক্রমে অংশ নেয়
বোরন B ফুল ও ফলের সংখ্যা বাড়ায়, কোষ বিভাজন ও বীজ গঠনে সহায়ক
দস্তা Zn এনজাইম গঠনে সাহায্য করে, হরমোন উৎপাদনে সহায়ক
তামা Cu উদ্ভিদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মোলিবডেনাম Mo নাইট্রোজেন পরিশোধন ও এনজাইম কার্যক্রমে সহায়ক
ক্লোরিন Cl ফটোসিন্থেসিস ও কোষীয় চাপ বজায় রাখতে সাহায্য করে

এবার আসুন পিজিআর কি..? বিস্তারিত আলোচনা করি

 

পিজিআর বা হরমোন হলো উদ্ভিদের শারীরবৃত্তীয় (Physiological) ও বৃদ্ধি নিয়ন্ত্রণকারী রাসায়নিক, যা উদ্ভিদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরী হয়। এই উদ্ভিজ হরমোনগুলো উদ্ভিদের শরীরেই প্রাকৃতিকভাবে তৈরি হয়। এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে সংশ্লেষিত হয় এবং স্বল্প পরিমাণে হলেও উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি হরমোন উদ্ভিদের নির্দিষ্ট কিছু অংশে তৈরি হয় এবং সেখান থেকে সারা গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। নিচে কিছু পিজিআর বা হরমোনের উদাহরণঃ

অক্সিন (Auxins)
 মূলত কচি পাতা, কান্ডের শীর্ষ অংশ ও শিকড়ের অগ্রভাগে তৈরি হয়।

 সাইটোকাইনিন (Cytokinins)
 প্রধানত শিকড়ের আগায় উৎপন্ন হয়, তারপর ক্সাইলেম (Xylem) দিয়ে ওপরের দিকে চলে যায়।

 জিবেরেলিন (Gibberellins – GAs)
 উদ্ভিদের অঙ্কুর, পাতার কুঁড়ি ও বীজে তৈরি হয়।

 অ্যাবসিসিক অ্যাসিড (Abscisic Acid – ABA)
 প্রধানত পাতায় তৈরি হয়, তবে শিকড় ও ফলেও পাওয়া যায়।

 ইথিলিন (Ethylene)
 ফল, বৃদ্ধিপ্রাপ্ত পাতা ও কাণ্ডের বিভিন্ন অংশে উৎপন্ন হয়।

এছাড়াও বিভিন্ন ধরণের কৃত্রিম ভাবে তৈরী পিজিআর ফসলে বাইরে থেকে স্প্রে করা হয়।

 

উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় পিজিআর উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে, আর পুষ্টি উপাদান উদ্ভিদের গঠন ও শক্তি উৎপাদনে সহায়তা করে।

 

বালাইনাশক সহায়িকা অ্যাপটি ডাউনলোড করুন

 

 

8 thoughts on “ফসলের ভিটামিন ও পিজিআর কি একই?”

  1. Md. Iqbal Mahmud

    না, ভিটামিন ও পিজিআর এক জিনিস নয়। এদের কাজ ও প্রকৃতি আলাদা।

    ভিটামিন হলো এমন জৈব উপাদান যা উদ্ভিদ বা প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও শারীরবৃত্তীয় কাজ ঠিক রাখতে অল্প পরিমাণে প্রয়োজন হয়।
    উদ্ভিদে ভিটামিনের কাজ:
    কোষের কার্যক্রম সচল রাখা
    রোগ প্রতিরোধে সহায়তা করা
    বৃদ্ধি ও বিপাকক্রিয়া সাহায্য করা

    পিজিআর বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক হলো এমন রাসায়নিক বা হরমোনজাতীয় পদার্থ যা গাছের বৃদ্ধি, ফুল, ফল, পাকানো ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
    পিজিআরের কাজ:
    গাছের উচ্চতা বৃদ্ধি বা কমানো
    ফুল ও ফল ঝরা কমানো
    দ্রুত ফল পাকানো
    শিকড় গঠন বৃদ্ধি।

  2. Md. Haitul islam

    খুবই ভালো পরামর্শ পেলাম। আশাকরি আগামি দিনগুলোতে আরও নতুন কিছু পরামর্শ পাবো ইনশাআল্লাহ।

  3. এপসটিতে ক্ষতিকারক পোকার অপশনটি পাওয়া যাচ্ছে না, কারণ কি জানাবেন?

  4. প্রতাপ কুমার সিংহ

    ভাই, বালাইনাশক সহায়িকা অ্যাপ টি বেশ সহায়ক আমার কাছে। সার ও অনুখাদ্য অংশে অনু খাদ্যের কাজ ও উপকারীতা অন্তত সংক্ষিপ্ত আকারে বর্ণনা থাকলে আরও ভাল হত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top